• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৩০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাজনা আক্তার সীমা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাজনা আক্তার সীমা ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা রাজনা আক্তার সীমা।

জানা গেছে, তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি রাজনা আক্তার সীমা।

বর্তমানে তিনি বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানা যায়।

সম্ভাব্য প্রার্থী রাজনা আক্তার সীমা জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি সকলের পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থিতা নিয়ে আরও স্পষ্ট চিত্র সামনে আসবে। তবে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় উপজেলা জুড়ে নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে।


তাহিরপুর

উপজেলা নির্বাচন

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন