• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৮:৪৭
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুমা বেগমের প্রতি আস্থা ও প্রত্যাশা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুমা বেগমের প্রতি আস্থা ও প্রত্যাশা ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলা জুড়ে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুমা বেগমকে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় বিভিন্ন মহল থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পারুমা বেগম ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা সচেতনতা এবং দরিদ্র সহায়তা কার্যক্রমে তার সম্পৃক্ততা নিয়ে এলাকায় ইতিবাচক আলোচনা রয়েছে।

সমর্থকদের মতে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পারুমা বেগম প্রার্থী হলে তিনি ব্যাপক সাড়া পাবেন। তারা মনে করেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে পারুমা বেগমের ঘনিষ্ঠজনেরা জানান, জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে নির্বাচন ঘিরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে।


তাহিরপুর

উপজেলা নির্বাচন

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন