• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৬
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জগন্নাথপুরে অবৈধভাবে কাটা মাটি পরিবহনের অপরাধে দুই জনকে জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জগন্নাথপুরে অবৈধভাবে কাটা মাটি পরিবহনের অপরাধে দুই জনকে জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুরে অবৈধভাবে হাওর থেকে কাটা মাটি পরিবহনের অপরাধে দুইজনকে ১লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।

সুত্রে জানাযায়, ৩ রা মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ এর উপস্থিতিতে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি পর্যবেক্ষ‌ণে অনলাইন জুয়া ও মাদ‌কের বিরু‌দ্ধে টহল ও মোবাইল কো‌র্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় হাওর থেকে অবৈধভাবে কাটা মাটি পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) আওতায় দুই জন ট্টাক চালককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রধান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন। এবং এই মাটি কাটার সাথে জড়িত অন্যান্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন বলেন, অবৈধভাবে হাওরে কাটা মাটি পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) এর আওতায় দুইজনকে জরিমানা করা হয়েছে। 

 জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


জগন্নাথপুর

আরও পড়ুন