ই-পেপার/প্রিন্ট ভিউ
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ০৪/০৩/২০২৬ তারিখ মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসী দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী। প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর, মনোহরদী, নরসিংদী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।