• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:০৭
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তরুণ ছাত্রনেতা আল আমিন রহমান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তরুণ ছাত্রনেতা আল আমিন রহমান ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা 

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ছাত্রনেতা আল আমিন রহমান। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি সব সময় গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আল আমিন রহমান উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাউড়েরগড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পুত্র। বর্তমানে তিনি ‘বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ বাদাঘাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে আল আমিন রহমান বলেন,একজন চাষী, নদীর মাঝি, কৃষক, শ্রমিক বা ব্যবসায়ী শ্রেণি সাংস্কৃতিকভাবে যতটা মূল্যবান, আমার কাছে পুরো সচিবালয় বা মন্ত্রিপরিষদও ততটা মূল্যবান নয়। কারণ এই মেহনতি মানুষগুলোই দেশের প্রাণ।

তিনি আরও বলেন,নেতৃত্বের আসল সৌন্দর্য ক্ষমতায় নয়, বরং ক্ষমতার বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতায়। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে শাসক হওয়া নয়, বরং জনগণের সেবক হওয়া।

আল আমিন রহমান শিক্ষা, সংস্কৃতি ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় তরুণ সমাজের মাঝে তিনি ইতোমধ্যে একজন সচেতন ও সাহসী নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষাবিষয়ক কার্যক্রম এবং মানবিক সহায়তায় তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন,“ইনশাআল্লাহ, তাহিরপুর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ আমাকে সহযোগিতা করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি নির্বাচিত হলে তাহিরপুরকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”

এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর তাহিরপুর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে একজন শিক্ষিত ও কর্মঠ নেতৃত্বের প্রত্যাশা নতুন মাত্রা পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


তাহিরপুর

উপজেলা নির্বাচন

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন