• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জগন্নাথপুরের জগদীশপুরে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জগন্নাথপুরের জগদীশপুরে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুরের জগদীশপুরে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও ঘরের মালিক সুত্রে জানাযায়, ৪ ঠা মার্চ রোজ বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রাম নিবাসী সুহেল আহমদ তালুকদার এর বাড়ীর খড়ের ঘরে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের লোকজন এর সুর চিৎকারে এই বাড়ীর লোকজন ঘর থেকে বেড়িয়ে দেখতে পান তাদের খড়ের ঘরে আগুন জ্বলছে। এই পরিবার এর লোকজন আশপাশের লোকজন এর সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেন। ততক্ষণে এই ঘরে রক্ষিত গোখাদ্য খড় ও ঘরের অনেকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ৫ মার্চ রোজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। 

এ বিষয়ে ঘরের মালিক সুহেল আহমদ তালুকদার মুঠোফোনে আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, ঘটনার সময় আমি সিলেটে ছিলাম। ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে বাড়ীতে এসে দেখি খড় সহ ঘরের অনেকাংশ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে না আসলে আমার পুড়ো বাড়ীই আগুনে পুড়ে যেত। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই আমার ঘরে আগুন লাগলো হয়েছে। আমি প্রশাসনের শরণাপন্ন হবো।


সুনামগঞ্জ

জগন্নাথপুর

আরও পড়ুন