• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:১৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের পূর্ববাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্ববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় পূর্ববাজারের ব্যবসায়ী কবির হোসেন (৪২) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

## এম এম এ রেজা পহেল


সুনামগঞ্জ

ধর্মপাশা

আরও পড়ুন