• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:০৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মেঘনায় উপজেলা কর্মকর্তাদের সাথে ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মেঘনায় উপজেলা কর্মকর্তাদের সাথে ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-

কুমিল্লার মেঘনায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ড.খন্দকার মোশাররফ হোসেন।

আজ ‎রবিবার (৮ মার্চ) সকাল ১১.টায় মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ (মেঘনা–দাউদকান্দি) আসনের সংসদ সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন। 

সভার শুরুতে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার সরকারি কর্মকর্তাদের নিয়ে নব-নির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

ড. মোশাররফ বলেন, এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সন্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি (তারেক রহমান) দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ অফিসের জনবল সংকট, আবাসন সমস্যা ও প্রশাসনিক বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরলে প্রধান অতিথি তাদের সমস্যাগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

‎ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন।

‎এছাড়াও তিনি বিশেষ করে কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং চন্দনপুর ইউনিয়নের সাতাননী গ্রামের আব্দুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার নির্দেশনা দেন। ‎

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সভায় মেঘনা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কুমিল্লা

আরও পড়ুন