ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) উপ-শাখা কামরাঙ্গীরচর থানা কমিটির উদ্যোগে রবিবার (০৮ মার্চ ২০২৬) কামরাঙ্গীরচরস্থ মনিহার কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শাহীন রেজা পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, মোঃ মনির হোসেন, মোঃ আবুল হাসনাত সুমনসহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, বিসিডিএস কামরাঙ্গীরচর শাখা এলাকায় ওষুধের এমআরপি বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানায়। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের ভাই হিসেবে ব্যবসা পরিচালনা করার এবং ভবিষ্যতে ওষুধের অপব্যবহার রোধে সচেতন ভূমিকা রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।