• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে এমপি কামরুজ্জামান কামরুলের পক্ষে ইফতার মাহফিল আয়োজন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে এমপি কামরুজ্জামান কামরুলের পক্ষে ইফতার মাহফিল আয়োজন ই-পেপার/প্রিন্ট ভিউ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে মধ্যনগর উপজেলার বলরামপুর মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক মেহেদী হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে রাজনীতিকে ইতিবাচকভাবে কাজে লাগানোই আমাদের লক্ষ্য। এ সময় তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মোনাজাত শেষে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


তাহিরপুর

সুনামগঞ্জ

ইফতার ও দোয়া মাহফিল

আরও পড়ুন