ই-পেপার/প্রিন্ট ভিউ
কুলাউড়া ( মৌলভীবাজার) প্রতিনিধি আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম তামিম আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক ভাতিজাকে শাসন করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় বড় ভাই হানিফ ছোট ভাই তামিমকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হানিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।