• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:০২
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে ছাত্ররাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু আজিজুর রহমান কাওছার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে ছাত্ররাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু আজিজুর রহমান কাওছার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছাত্ররাজনীতিতে উদীয়মান, সাহসী ও ত্যাগী তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা আজিজুর রহমান কাওছার। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাকে তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে দেখতে চায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি ও নানা দমন-পীড়নের মধ্যেও সাহসিকতার সঙ্গে নেতাকর্মীদের আগলে রেখে সংগঠনকে সক্রিয় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই তরুণ ছাত্রনেতা। দীর্ঘদিন পদবিহীন অবস্থায় থেকেও তিনি তাহিরপুরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে থেকে ছাত্রসমাজকে সংগঠিত করেছেন আজিজুর রহমান কাওছার। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের কার্যক্রমকে সক্রিয় রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বিশেষ করে জুলাই-আগস্টে সংঘটিত সরকারবিরোধী আন্দোলনের সময় তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় আজিজুর রহমান কাওছারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের উত্তাল সময়ে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্ব স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয় বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, শিক্ষিত, নম্র-ভদ্র ও পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজের অধিকারী এই তরুণ নেতা তাহিরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। শৈশব থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্ররাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, স্থানীয় বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতাকর্মীদের সংগঠিত করেছেন আজিজুর রহমান কাওছার। গ্রেপ্তার ও প্রশাসনিক বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে রাজপথে অবস্থান নেওয়া এবং নেতাকর্মীদের আগলে রাখার কারণে সংগঠনের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।

এদিকে আজিজুর রহমান কাওছারের পরিবারের সদস্যরাও ছাত্ররাজনীতিতে সক্রিয় রয়েছেন। তার আপন ছোট ভাই আবুল হাছান খাইরুল বর্তমানে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে ত্যাগী, কর্মীবান্ধব এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজন। সে বিবেচনায় আজিজুর রহমান কাওছারের মতো তরুণ, শিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকে তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া সময়ের দাবি।

তাহিরপুর উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ আজিজুর রহমান কাওছারের দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তারা মনে করেন, তাকে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব প্রদান করা হলে সংগঠন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে উঠবে।


রাজনীতি

তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন