ই-পেপার/প্রিন্ট ভিউ
মনিরাজ শাহ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদল কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৬নং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল এবং সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না। এছাড়াও অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহিদ্দুজামান আকাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে।
পরে উপস্থিত সকল নেতাকর্মী একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।