• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪২
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৪টা ০৫ মিনিটে সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় তাহিরপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই পংকজ দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহিরপুর থানাধীন ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তর পাড়ে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ফাহিমা বেগম (৪৫), স্বামী শওকত আলী, গ্রাম সোলেমানপুর এবং মোঃ ময়না মিয়া (৪৫), পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম নিশ্চিন্তপুর, থানা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ—এই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং একটি লাল রঙের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই পংকজ দাশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার এফআইআর নং–১৮, তারিখ ১২ মার্চ ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন