ই-পেপার/প্রিন্ট ভিউ
ষশেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন রক্ষার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) কালিগঞ্জ অফিসার্স ক্লাবে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন-এর আয়োজনে এবং রূপান্তর-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম এবং কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল।
অনুষ্ঠানে ট্রেনার হিসেবে বক্তব্য দেন খালিদ লামি।
সভায় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সহ-সভাপতি মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, মিডিয়া সম্পাদক এস. এম. শাহাদাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।