• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৪
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সিগঞ্জের খেজুর কই? ত্রাণ কর্মকর্তা জানালেন ‘আসেনি এখনো’, জানা গেল কারা পাবেন।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সিগঞ্জের খেজুর কই? ত্রাণ কর্মকর্তা জানালেন ‘আসেনি এখনো’, জানা গেল কারা পাবেন। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেনঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে বাংলাদেশের জন্য ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর উপহার হিসেবে এসেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মধ্যে ১৮০ কার্টুন মুন্সিগঞ্জের জন্য বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই খেজুর কই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দিনভর ব্যাপক আলোচনা দেখা গেছে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভের পর এ আলোচনার সূত্রপাত হয়।

এ বিষয়ে আজ মুন্সিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানিয়েছেন, আমরা এখনো খেজুর বুঝে পাইনি। শুনেছি, খেজুরবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং চট্টগ্রাম সংলগ্ন কয়েকটি জেলায় বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। মুন্সিগঞ্জের জন্য বরাদ্দ খেজুর আগামী দু-একদিনের মধ্যে জেলায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, খেজুরগুলো জেলায় পৌঁছানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে জেলার ৬ উপজেলায় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন