• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:১৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশ্ব শান্তি কামনায় ধর্মপাশার মহদীপুর সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশ্ব শান্তি কামনায় ধর্মপাশার মহদীপুর সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত। ই-পেপার/প্রিন্ট ভিউ

তনয় কান্তি পিন্টু , হাওর অঞ্চল প্রতিনিধি ;

সুনামগঞ্জের ধর্মপাশার মহদীপুর সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে ৭ ও ৮ মার্চ (শনিবার ও রবিবার) ২ দিনব্যপী শ্রী শ্রী কালী পূজাঅন্তে ৪দিন শ্রীমদ্ভাগবত পাঠ শেষে ১২ মার্চ (বৃহস্পতিবার) শুভ অধিবাসের মধ্য দিয়ে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাপ্রভুর ভোগ,আরতি নিবেদন শেষে আগত সকল ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যাবস্থা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।  উক্ত মহা যজ্ঞানুষ্ঠানটি ১৪ মার্চ (শনিবার) দধির ভান্ড ভাঙ্গাঁর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এবং আমন্ত্রিত গোঁসাই, বৈষ্ণব,মহন্ত, পুরোহিত ও সাধু ভক্তদের বিদায় জানানো হবে।
এই মন্দির টি হিন্দু ধর্মালম্বীদের অতি প্রাচীন একটি কালী মন্দির। এখানে মহদীপুর ও উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু ধর্মালম্বী ধর্মপ্রাণ ভক্ত জন প্রার্থনার জন্য আসেন, কীর্তন করেন, শ্রী শ্রী কালি মায়ের পূজা দেন এবং বিশ্ব শান্তি  কামনায় প্রার্থনা করেন।
মন্দির প্রাঙ্গণে এক ভক্ত বলেন, উপজেলার কয়েকটি প্রাচীন মন্দিরের মধ্যে আমাদের মহদীপুরের সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির অন্যতম। এই মন্দির প্রাঙ্গণে আমরা প্রতিবছর মহাদূর্গোৎসব সহ সকল পূজা-অর্চনা ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করি। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন প্রতিটি মন্দিরে একজন পুরোহিত ও একজন সেবায়েত নিয়োগের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে আমরা হিন্দু ধর্মালম্বীরা খুবই আনন্দিত এবং এরই ধারাবাহিকতায় আমাদের প্রাচীন সর্বজনীন মহদীপুর শ্রী শ্রী কালী মন্দিরে একজন পুরোহিত ও একজন সেবায়েত সরকারি ভাবে নিয়োগ দিলে আমাদের সাধন ভজনের পথ আরও সুগম হবে।


সুনামগঞ্জ

ধর্মপাশা

আরও পড়ুন