• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৬
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মেঘনায় গাজী মোঃ মোজাম্মেল হক ও ফারজানা মোজাম্মেল হক এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মেঘনায় গাজী মোঃ মোজাম্মেল হক ও ফারজানা মোজাম্মেল হক এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ- 

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব,অসহায় ও নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেঘনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অবঃ) গাজী মোঃ মোজাম্মেল হক (বিপিএম-বার) ও ফারজানা মোজাম্মেল হক এর ব্যক্তিগত পক্ষ থেকে গরীব, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকাল সকাল সাড়ে ১০.টায় গাজী মোঃ মোজাম্মেল হক ও ফারজানা মোজাম্মেল এর–এর উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজী মোঃ মোজাম্মেল হক এর নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক (প্রান্ত) আহবায়ক মোঃ আশরাফ আলী মৃধা, সহকারী ম্যানেজার (প্রান্ত) সদস্য সচিব মোঃ শাহিন আলম, সহকারী ম্যানেজার (হিসাব) সদস্য মোঃ তানভীর হাসান, শিক্ষক (মাদ্রাসা) সদস্য মোঃ জুয়েল রানা, এক্সিকিউটিভ (ক্রনয়) সদস্য মোঃ রবিউল ইসলাম, (ইউনিভার্সেল) সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, ট্রিক্সলেরা (মাদ্রাসা) সদস্য মোঃ মকবিল হোসেন, মোঃ নাজিম উদ্দিন (নিজাম)সহ অন্যান্য সদস্য বৃন্ধ।

দিক নির্দেশনায় ও ঈদ উপহার বিতরণ পরিচালনায় ছিলেন হাফেজ মোঃ আশরাফ আলী মৃধা।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোঃ মকবিল হোসেন, মোঃ আল-আমিন, মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্নরা।

ফাউন্ডেশনের আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গাজী মোঃ মোজাম্মেল হক ও ফারজানা মোজাম্মেল হক–এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও আরও বড় করে এমন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


কুমিল্লা

আরও পড়ুন