• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৯
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ করলেন ‘মোহন ফাউন্ডেশন’চেয়ারম্যান ম্যাজিক মোহন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ করলেন   ‘মোহন ফাউন্ডেশন’চেয়ারম্যান ম্যাজিক মোহন ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা 

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর আশ্রয় প্রকল্পে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোহন ফাউন্ডেশন’। 

আজ শনিবার (১৪ মার্চ) আশ্রয় প্রকল্পের সামনে মোহন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মহৎ কাজে উপস্থিত ছিলেন মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব রুয়েল চৌধুরী মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসাহিদ আহমেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শতাধিক পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়। উৎসবের প্রাক্কালে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

 অতিথিদের বক্তব্যে জনাব রুয়েল চৌধুরী, মো. জোসেফ আলী চৌধুরী, মো. মোসাহিদ আহমেদ এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন আহমেদ বলেন, 'মোহন ফাউন্ডেশন' সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছর এই ধরনের মানবিক কর্মসূচি পালন করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


মৌলভীবাজার

আরও পড়ুন