• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভিক্ষায় চলে সংসার, ঈদের আনন্দহীন পরিবারে পাশে স্থানীয় বন্ধু মহল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভিক্ষায় চলে সংসার, ঈদের আনন্দহীন পরিবারে পাশে স্থানীয় বন্ধু মহল ই-পেপার/প্রিন্ট ভিউ

মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রতশ্রী গ্রামের আলীনুর ও হাজেরা দম্পতির সংসার দীর্ঘদিন ধরে চলছে ভিক্ষার টাকায়। নিত্যদিনের খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ঈদের আনন্দ তাদের জীবনে যেন অধরাই থেকে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসহায় জীবনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় একদল বন্ধু মহল মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়,আলীনুর দীর্ঘদিন ধরে ভিক্ষা করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন। তার স্ত্রী হাজেরাও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। চরম দারিদ্র্যের কারণে সামনে ঈদ হলেও নতুন কাপড় বা ভালো খাবারের কোনো ব্যবস্থাই করতে পারেননি তারা।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবারের দুর্দশার কথা প্রচার হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকার কিছু সচেতন ও মানবিক বন্ধু মিলে আলীনুর–হাজেরা দম্পতির পাশে দাঁড়ান।


সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার অহী, সালাহউদ্দিন মুন, নাঈম আহমেদ, আকরাম হোসেন বাদল, জানে আলম, শাওন ইসলাম, রাজু আহমদ, সৈকত হাসানসহ আরও অনেকে।


বন্ধু মহলের উদ্যোগে ওই পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী, ঘর মেরামতের জন্য টিন, ঈদের জামা-কাপড় এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে অসহায় এই পরিবারে।


সহায়তাকারী বন্ধু মহলের সদস্যরা জানান, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এলে এমন অসহায় পরিবারগুলোর মুখেও ঈদের হাসি ফোটানো সম্ভব। তারা বলেন, “আমরা বন্ধু মহল নিজেদের উদ্যোগে এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। সমাজের সবাই যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ প্রতিটি ঘরেই পৌঁছে যাবে।”

এদিকে এলাকাবাসীও আলীনুর–হাজেরা পরিবারের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন