• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ঈদযাত্রার ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায়, পারাপার প্রায় ১ লাখ ২০ হাজার যান।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ঈদযাত্রার ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায়, পারাপার প্রায় ১ লাখ ২০ হাজার যান। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেনঃ

ঈদযাত্রাকে কেন্দ্র করে পদ্মা সেতুতে ব্যাপক যানবাহন চলাচল ও টোল আদায়ের রেকর্ড গড়েছে।

১৭, ১৮ ও ১৯ মার্চ টানা তিন দিনে সেতু দিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় ছাড়িয়েছে ১৩ কোটি টাকা। শুধুমাত্র মাওয়া প্রান্ত থেকে সেতুতে উঠেছে ৭৮ হাজার ৫৮২টি যানবাহন।

সেতু কতৃপক্ষ জানিয়েছে, ১৭, ১৮ ও ১৯ মার্চ—এই তিন দিনে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, ১৯ মার্চ ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

এর আগের দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে সেতুতে যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। শেষ সময়েও অনেকে বাড়ি ফিরছেন। তবে যানজট বা কোন ধীরগতি নেই।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড রয়েছে পদ্মা সেতুতে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন