• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:৩৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ই-পেপার/প্রিন্ট ভিউ

জেলা প্রতিনিধি জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে।

শুভেচ্ছা বার্তায় মোঃ আলীনুর ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

এ সময় তিনি তার মরহুম পিতা, চরগোয়ালিনী ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতা’র অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার দেখানো পথ অনুসরণ করেই তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ডিগ্রীরচর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ আলীনুর ইসলাম দীর্ঘদিন ধরে একজন নিবেদিত সমাজকর্মী হিসেবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন ঈদের খুশিতে শামিল হতে পারে—সে দায়িত্ব আমাদের সকলের।

পরিশেষে, তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের জানিয়ে দেন আন্তরিক ঈদ মোবারক এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।


জামালপুর

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন