ই-পেপার/প্রিন্ট ভিউ
স্থানীয়রা বলছেন, মাদক, বেকারত্ব ও সামাজিক অস্থিরতা দিন দিন এই অঞ্চলের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় প্রয়োজন যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব, যারা তাহিরপুরের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবে।
এ প্রসঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন, হাওরবাসীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে তাহিরপুরকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনা এবং জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
এ লক্ষ্যে তাহিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বড়দল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাসেম-এর নাম আলোচনায় রয়েছে।
স্থানীয়দের মতে, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে তাহিরপুরে উন্নয়ন, কর্মসংস্থান ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
তারা আশা প্রকাশ করেন, আসন্ন সময়ের প্রশাসন জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর হবে এবং তাহিরপুরকে একটি আধুনিক, সুন্দর ও সুখী উপজেলায় রূপান্তরিত করবে।