• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৮
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুমিল্লায় ট্রেন- বাসের সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২, আহত ১৮

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুমিল্লায় ট্রেন- বাসের সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২, আহত ১৮ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা 

কুমিল্লায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে নারী শিশুসহ অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্ততপক্ষে ১৮ জন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় বাসটিকে মুখে করে অন্ততপক্ষে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। 

রোববার (২২ মার্চ) ভোররাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এ চট্রগ্রাম মেইল ট্রেনের সঙ্গে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুছড়ে এসে জাঙ্গালিয়া কচুয়া চৌমুহনী রেল সড়কে এসে থামে। ফলে সকাল সোয়া ৮ টা পর্যন্ত এ পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে কর্মরত বোরহান মিয়া। 

রেলওয়ে পুলিশ জানায়, ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর গামী যাত্রীবাহী মামুন স্পেশাল পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো ১৪ জন। 

 দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। সকাল সোয়া ৮ টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করে। 

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান সাংবাদিকদের জানান,  জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে ।

এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে । এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস । তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।


কুমিল্লা

আরও পড়ুন