• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:২১
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন সমাজসেবক এম এ সাত্তার। তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় একটি সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে তাহিরপুর টু সুনামগঞ্জ মেইনরোডের উজান তাহিরপুর অংশে "দুর্ঘটনা প্রবণ এলাকা, ধীরে চলুন, এলাকাবাসীর পক্ষে এম এ সাত্তার লেখা সাইনবোর্ডটি স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর বাজারের ব্যবসায়ী মিলন মিয়া, সমাজকর্মী প্রতীক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সমাজসেবক এম এ সাত্তার বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনার খবর শুনতে হয়। তাছাড়া এই গ্রামটি রাস্তার পাশে হওয়ায় শিশু সহ ছাত্রছাত্রীরা ঝুঁকিতে থাকেন। 

 তাই এলাকাবাসীর পক্ষ থেকে একটি সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেছি, যাতে চালকরা আগে থেকেই সতর্ক হয়ে ধীরগতিতে যানবাহন চালান।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা সৃষ্টি করা জরুরি। ছোট ছোট উদ্যোগও অনেক বড় দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, এম এ সাত্তারের এই উদ্যোগ প্রশংসনীয়। অনেক সময় আমরা সমস্যা দেখেও উদ্যোগ নিই না। তিনি নিজ উদ্যোগে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যে কাজটি করেছেন, তা অন্যদের জন্যও উদাহরণ হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন করা উচিত।


সারাবাংলা

তাহিরপুর

আরও পড়ুন