• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২৫ মার্চ (বুধবার) তানযিমুল উম্মাহ প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা, বাদাঘাট বাজার-এ আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি জুনাঈদ আহমদ রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জনকারী হাফিজ মশিউর রহমান সাবিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রায়হান বিন মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সা'দ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব আন্দোলনের সভাপতি এইচ কে এম মহিবুর রহমান, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান, কোষাধ্যক্ষ হাফিজ আতাউর রহমান, এবং ছাত্রনেতা মাফিকুল ইসলাম মাফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা বলেন, নবীন আলেমরা উম্মাহর সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপস্থিতরা নবীন আলেমদের প্রতি অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন এবং সমাজে ইসলামী শিক্ষার প্রসারে তাদের অবদান রাখার প্রত্যাশা প্রকাশ করেন।


তাহিরপুর

আরও পড়ুন