• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:১৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুষ্পস্তবক অর্পণ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।

বুধবার (২৬ মার্চ) ভোর ৬:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার এই মহান দিনে শহিদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশকে মাদকমুক্ত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ আয়োজনের মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সুনামগঞ্জ

আরও পড়ুন