• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২৮
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ছাতকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ছাতকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬শে মার্চ, ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

উপস্থিত নেতৃবৃন্দও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


সুনামগঞ্জ

ছাতক

আরও পড়ুন