• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:১৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদনে নানা আয়োজন।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদনে নানা আয়োজন। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

স্বাধীনতা ও জাতীয় দিবসে মুন্সীগঞ্জে শহীদদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার দিবসটির শুরুতেই প্রত্যুশে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

পরে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত হোসেন মানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, সিভিল সার্জন, সদর উপজেলা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের নারী, শিশু ও পুরুষরা শ্রদ্ধা জানান৷

পরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। 

পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পরিষদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় । লোকজ ক্রীড়াসহ নানান আয়োজন চলছে দিনভর। 

এছাড়াও জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় এক যোগে মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে নানা কর্মসূচি পালন করা হয়।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন