• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:২৩
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি, মো রিয়াদ হোসেনঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) লিজা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং দেশের স্বাধীনতা রক্ষায় তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন