ই-পেপার/প্রিন্ট ভিউ
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে মনোহরদী থানা পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ ও রামপুর ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে।
সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা: মৃত সামেদ আলী, গ্রাম: খোটমোড়া, ইউনিয়ন: গোতাশিয়া—কে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।