ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ মো রিয়াদ হোসেনঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে।
এ সময় হঠাৎ প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও কোনো ফল পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।