• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৫৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দিরাইয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দিরাইয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু ই-পেপার/প্রিন্ট ভিউ

শাহ জাহান মাহমুদ হেলাল, দিরাই প্রতিনিধি:

দিরাইয়ে বৃহৎ বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল ) দিরাই পৌরশহরের রাধানগর গ্রামের পয়েন্টে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

 অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিবেশ সংরক্ষণ ও ব্যাপক বৃক্ষরোপণের অঙ্গিকার করেছিলেন। 

আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। তারা আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণসহ সকল অঙ্গিকার পূরণে বিএনপি অবিরাম চেষ্টা করবে। 

পাশাপাশি তারা দেশের উন্নয়নে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


সুনামগঞ্জ

দিরাই

আরও পড়ুন