• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:১৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মনোহরদীতে কৃষ্ণপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মনোহরদীতে কৃষ্ণপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ই-পেপার/প্রিন্ট ভিউ

আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও এলাকার হাসেম সাবেরি চিশতি মাজার শরীফের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় পশ্চিম বীরগাঁও গ্রামের বাসিন্দা মাসুদ (৪২), পিতা মৃত মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নরসিংদী

আরও পড়ুন