• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:১০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা \ পিতার-মাতার মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা \ পিতার-মাতার মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহম্মেদ : রূপগঞ্জ  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারের প্রতিবাদে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগম তাদের  আত্মীয়স্বজন নিয়ে মানববন্ধন করেছেন। গতকাল ৫ এপ্রিল রবিবার বরপা- সুতালরা সড়কের  কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনপুর্বক সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ। 

সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ না করে শারীরিক নির্যাতন করছে। পারিবারিক সমস্যা বলে স্থানীয় গণ্যমান্যদের কেউ এগিয়ে আসছেনা। তাই পিতা নাসির উদ্দিন বাদী হয়ে ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণা ও নির্যাতরে অভিযোগ এনে  মামলা দায়ের করেছেন। অবিলম্বে নির্যাতনকারী ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।


রূপগঞ্জ

আরও পড়ুন