• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:৫৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর ছয় বছরের শিশু শরিফার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।সে বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগীবাড়ি এলাকার শহিদুল ইসলামের শিশুকন্যা।

এরআগে গত শুক্রবার সন্ধ্যায় নানা বাড়ির এক আত্মীয়ের সাথে মকরমপুরে তাফসীর শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।বিষয়টি জানাজানি হলে সাথে সাথে ওই মাহফিল থেকে শিশুটি নিখোঁজের মাইকিং করা হয়। পরের দিন শনিবার এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় জিডি দায়ের করে ।জিডির সুত্র ধরে পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে অন্তর( ২০) কে আটক করে। সে জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ধানক্ষেত ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য মোতাবেক পুলিশ ওই ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। গোমস্তাপুর থানার নবাগত ওসি নুরে আলম জানান, উদ্ধারকৃত লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়েরকৃত জিডিটি নিয়মিত মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।


গোমস্তাপুর

আরও পড়ুন