ই-পেপার/প্রিন্ট ভিউ
ময়মনসিংহ প্রতিনিধি:
আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় হালুয়াঘাট উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত।
মোবাইল কোর্ট চলাকালে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযান চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১২টি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সর্বমোট ১২,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা আরোপ করা হয়েছে বলে জানা গেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানায়, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে তারা সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সকল যানবাহন চালককে বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।