• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪১
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ঘুষের সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ঘুষের সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেনঃ

ঘুষের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আছর বিকেলে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টঙ্গীবাড়ি প্রেসক্লাব।

জানা যায়, সম্প্রতি মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ লেনদেনের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মঈনুদ্দিন সুমন ও আবু সাঈদ দেওয়ান সৌরভ।

ওই সংবাদ প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে মিজানুর রহমান মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, সহ-সভাপতি শেখ মো. সোহাগ, সহ-সভাপতি মো. মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, টঙ্গীবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম শেখ, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রাব্বি সরদার, মো. কিবরিয়া হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ এ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা দুঃখজনক। তারা অবিলম্বে এ মামলাকে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন