ই-পেপার/প্রিন্ট ভিউ
তোফাজ্জল ইসলাম - জামালগঞ্জ প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম। তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জামালগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এক শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি - দেশে ও প্রবাসে থাকা জামালগঞ্জবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে।তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব - ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই জামালগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি - স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি,যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের জামালগঞ্জ গড়ে তুলতে পারব।পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।উল্লেখ্য, সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও তিনি নিয়মিত নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।