ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার মহোদয় নিজ হাতে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট বাদীদের কাছে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মার্চ ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি)-এর প্রেক্ষিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি, নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে পুলিশ সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।