• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:০৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান ই-পেপার/প্রিন্ট ভিউ

মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার:

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ (০৫ এপ্রিল ২০২৬ খ্রি.) শেরপুর শহরের বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে শেরপুর সদর উপজেলার খোয়ারপার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে একই দিনে নকলা উপজেলার পূর্ব টালকী ও পাঠাকাটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আফরিন অ্যানি’র নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও সংশ্লিষ্ট টিম উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেরপুর

আরও পড়ুন