• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২৯
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুত: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও জব্দ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুত: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও জব্দ ই-পেপার/প্রিন্ট ভিউ

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।

অদ্য ০৬ এপ্রিল ২০২৬, রোজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের অন্তর্গত হাটখলা বাজারে “মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নেত্রকোণা সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামছুজ্জামান আসিফ।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একটি মামলায় এক ব্যক্তিকে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আনুমানিক ৪,৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত ডিজেল সরকারের অনুকূলে নেওয়া হয়েছে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ রাখতে প্রশাসনের এ ধরনের তৎপরতা নিয়মিত চালানো হবে।


নেত্রকোনা

আরও পড়ুন