• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৮
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ নিজস্ব প্রতিবেদন মো রিয়াদ হোসেনঃ

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকান, শপিংমল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে দোকানপাট, শপিংমল ও মার্কেটগুলোকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে।

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা কার্যকর করতে তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের পর কোনো দোকান বা মার্কেট খোলা না থাকে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সুষম বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন