• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:১৩
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া হোটেলে আগুন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জের সিপাহীপাড়া হোটেলে আগুন ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেনঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লাল বাড়ি এলাকার সিপাহী পাড়ায় অবস্থিত মনির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) রাত ৩টা ১৯ মিনিটের দিকে এ আগুন লাগে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে হোটেলের টিনশেড রান্নাঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের কারণে আশেপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন