• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৫২
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর প্রতিনিধি:

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশিস আচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল রহমান এবং সাংবাদিক রোকন উদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন,এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তাহিরপুর

আরও পড়ুন