ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ সেলিম সাজ্জাদ, সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এস আই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
একটি অভিযানের সময়, মাল গুদাম রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪টি মাদক মামলার জি আর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আজিজ মিয়া (২৮), পিতা - মোঃ আব্দুল বারেক, গ্রাম - মালগুদাম রেল কলোনী, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অন্য একটি অভিযানে, নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে মধ্যরাতে অভিযান পরিচালনা করে একাধিক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (রনি), পিতা - মোঃ সোহরাব আলী, গ্রাম - কৃষ্টপুর নায়েবের বিল্ডিং, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযানের মাধ্যমে ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।