ই-পেপার/প্রিন্ট ভিউ
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে জগন্নাথপুর উপজেলা প্রশাসন।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ৭এপ্রিল দিবাগত সন্ধ্যা রাত ৭ টার পরে জগন্নাথপুর উপজেলা সদর বাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে ভ্রামমান আদালত পরিচালিত হয়। তখন সন্ধ্যা ৭টা পার হওয়ার পরেও কিছু বিপণি বিতান ও দোকান-পাট খোলা রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সরকারি আদেশ অমান্য করায় এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন। এবং দ্রুত দোকান বন্ধের নির্দেশ প্রদান করেন। এছাড়াও সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ নিশ্চিত করতে মাইকিং ও মৌখিকভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন বলেন , বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ওষুধের দোকান, কাঁচাবাজার ও রেস্টুরেন্ট ব্যতীত সব ধরণের দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। জনস্বার্থে এবং জাতীয় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে