পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যনগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধ্যনগরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই পুণ্য তিথিতে আমি মধ্যনগরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন জনগণের পাশে থেকে কাজ করছি। পাশাপাশি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে ছাত্র-যুব সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে।”
আবুল বাশার তালুকদার বলেন, “মধ্যনগর বি.পি. হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক সদস্য এবং মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে শিক্ষা ও ব্যবসায়ী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া আমার পথচলার শক্তি। আমি একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ মধ্যনগর গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ ন্যায্য অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে।”
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।