:সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত হয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা নিষ্পত্তি, তদন্তাধীন ও বিচারাধীন মামলা, অপমৃত্যু মামলা, মাদকদ্রব্য সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি ও মামলার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার। পাশাপাশি দায়িত্ব পালনে সফলতার জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর অংশ হিসেবে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামও পুরস্কার লাভ করেন।
সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ এবং র্যাব-৯, সিআইডি, পিবিআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।