ইমন করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
আজ করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফের নেতৃত্বে এই বিজয় র্যালিটি আয়োজিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আবহকে উদ্ভাসিত করে যুবদলের শত শত নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
র্যালিটি করিমগঞ্জ উপজেলার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিটিতে অংশ নেন। পুরো পথজুড়ে স্লোগান ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপিত হয়।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিজয় র্যালিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।